ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংসারের টানাপড়েনে প্রভা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 2:47 PM

সংসারের টানাপড়েনে প্রভা!

সংসারের টানাপড়েনে প্রভা!

নতুন বছরে শুরুতে ধারাবাহিক নাটকে হাজির হচ্ছেন নাট্যাভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটকটিতে তার সঙ্গে দেখা মিলবে আরেক অভিনেতা গোলাম কিবরিয়া তানভীরকে। সংসারে নানা টানাপড়েনের গল্প নিয়ে ‘পরের মেয়ে’ নাটকটি নির্মাণ করেছেন হাবীব শাকিল। নাটকটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, পারিবারিক গল্পের নাটক ‘পরের মেয়ে’। কাজটি করতে বেশ ভালো লেগেছে। এই নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে রূপদান করেছি। যার কারণে পূর্ণ মনযোগ দিয়ে কাজটি শেষ করেছি।

তানভীর বলেন, সম্পূর্ণ পারিবারিক গল্পের একটি নাটক। সংসারে নানা টানাপড়েনের গল্প উঠে এসেছে নাটকে। যে কারণে কাজ করতেও বেশ আনন্দ পেয়েছি। নাটকটি দর্শকদের চেনা গল্প, আশা করছি তাদের ভালো লাগবে।

ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যানারে নির্মিত এ নাটকটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান, ইলোরা গহর, ইন্তেখাব দিনার, আশরাফুল আশীষ, হিন্দোল রয়, আরিয়া অরিত্রা, টয়াসহ অনেকে।

নির্মাতা সুত্রে জানা গেছে, চলতি মাসের ১৯ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status