ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসরায়েলি হামলা ঠেকিয়ে দিলো সিরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 2:38 PM

ইসরায়েলি হামলা ঠেকিয়ে দিলো সিরিয়া

ইসরায়েলি হামলা ঠেকিয়ে দিলো সিরিয়া

সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরাঞ্চলে অবস্থিত হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

মঙ্গলবার সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে টি-ফোর বিমানঘাঁটিতে চালানো হামলার বিরুদ্ধে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লড়াই করে সেগুলোকে ভূপাতিত করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, আল-তান্‌ফ এলাকা দিয়ে ঢুকে ইসরায়েলি যুদ্ধবিমান টি-ফোর বিমানঘাঁটিতে হামলা চালায়। হামলাকারীরা তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আমরা সেটিকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। তবে হামলার কারণে বেশ কিছু সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে।

লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলের বিমানগুলো কিছুটা কম উচ্চতায় উড়ছিলো। তার প্রায়  এক ঘণ্টা পরেই দামেস্কের বাসিন্দারা বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলির শব্দ পায় বলে জানা গেছে।

তবে এ হামলা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

পরবর্তীতে ইসরায়েলের সামরিক বাহিনী এক টুইটার বার্তায় জানায়, সিরিয়া থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে তারা আইডিএফ এর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে।   

গত কয়েক বছরে সিরিয়ার ওপরে অনেকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে থাকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চলছে খুব শীঘ্রই তাদের পতন ঘটবে বলেও জানিয়েছে সামরিক সূত্রটি।সূত্র- পার্সটুডে, আল জাজিরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status