ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুলি করে ৫ হাজার উট হত্যা করলো অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 11:10 AM

গুলি করে ৫ হাজার উট হত্যা করলো অস্ট্রেলিয়া

গুলি করে ৫ হাজার উট হত্যা করলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সরকার হেলিকপ্টার থেকে গুলি করে পাঁচদিনে পাঁচ হাজারেরও বেশি উট হত্যা করেছে। ভয়াবহ দাবানলের মধ্যে প্রচণ্ড গরম ও খরার কারণে চলতি মাসেই দেশটির দক্ষিণাঞ্চলে থাকা ১০ হাজার উটকে গুলি করে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে হেলিকপ্টার থেকে গুলি করে ৫ হাজার উট হত্যা করা হয়েছে বলে কেনিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি নেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, হেলিকপ্টার থেকে পেশাদার শ্যুটার দিয়ে এসব উট হত্যা করা হয়েছে।

উট হত্যার কারণ হিসেবে বলা হচ্ছে, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানলে পুড়ে সেখানকার বহু প্রাণী মারা গেছে। স্থানীয় আদিবাসীরা বলছেন, বন্য উট বেশি পরিমাণে পানি পান করে। তাদের ফাঁপা পেট বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী।

দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা বলছেন, উটের বিশাল দল শহর ও ভবনকে ধ্বংস করে দিচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্যও উট দায়ী। প্রতি বছর তাদের মলমূত্র থেকে যে পরিমাণ মিথেন গ্যাস বের হয় তা এক টন কার্বনডাই অক্সাইডের সমপরিমাণ।

তাছাড়া খরার কারণে দলবেধে পানির জন্য ঘরবাড়িতে হানা দিচ্ছে উট। বেড়া ভেঙে দিচ্ছে এবং ক্ষেত মাড়িয়ে ফসলেরও ক্ষতি করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status