ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তি বাড়াতে ১০০ কোটি ডলার দিলো সৌদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 10:49 AM

মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তি বাড়াতে ১০০ কোটি ডলার দিলো সৌদি

মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তি বাড়াতে ১০০ কোটি ডলার দিলো সৌদি

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠাতে যুক্তরাষ্ট্রকে ১০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে তাদের মিত্র সৌদি আরব। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ভক্স নিউজ।

খবরে বলা হয়, সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, সৌদি আরব আমাদেরকে (আমাদের সেনার জন্য) অর্থ পরিশোধ করেছে। এছাড়া আমাদের (যুক্তরাষ্ট্রের) সঙ্গে সৌদি আরবের সম্পর্কও খুব ভালো।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আমি বলেছি, শুনুন, আপনারা খুবই ধনী দেশ। আপনারা কি আরও সৈন্য চান? যদি চান তাহলে আমি আপনাদেরকে তা (সেনা) পাঠাবো কিন্তু আপনাদের এর জন্য অর্থ পরিশোধ করতে হবে। তারা আমাদের অর্থ পরিশোধ করেছে। ইতোমধ্যে আমাদের নামে ব্যাংকে ১০০ কোটি মার্কিন ডলার জমা হয়েছে।

গত বছরের অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায়, সৌদি আরবে অতিরিক্ত ৩ হাজার মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ব্যাপারে অনুমোদন দিয়েছে তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status