ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 9:05 PM

বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। কদিন আগেই তার 'মায়া: দ্য লস্ট মাদার' সিনেমাটি মুক্তি পেয়েছে। এ ছবিতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে বেশ। পাশাপাশি বেশ কিছু সাহসী দৃশ্যেও ছবিতে দেখা গেছে তাকে।

সম্প্রতি বিয়ে নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। বিয়ের জন্য মনের মতো পাত্র পাচ্ছেন তিনি। এ কারণেই নাকি বিয়েটাও করা হচ্ছে না তার। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

বিয়ে প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে জ্যোতিকা জ্যোতি মজার ছলেই বলেন, একটা পাত্র খুঁজে দেন।এখন যদি আমি আমার মা-বাবাকে বলি পাত্র খুঁজতে। তারাও হয়তো রাজি হবেন না। বলবেন, নিজেই নিজের মনের মতো ছেলে খুঁজে নাও।

কেমন পাত্র পছন্দ জানতে চাইলে তিনি বলেন, আমার তেমন ছেলেই পছন্দ, যে হবে আধুনিক ও শিক্ষিত। আমার কাজকে যে রেসপেক্ট করবে। আধুনিক বলতে আমরা বুঝি স্টাইল করা। আসলে মন থেকে আধুনিক হওয়াটাই আসল।

প্রসঙ্গত, ময়মনসিংহ থেকে উঠে আসা এক সংগ্রামী জীবন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ২০০৫ সাল থেকে সিনেমা করছেন। ক্যারিয়ারের শুরুতেই সুযোগ পেয়েছিলেন প্রয়াত নায়ক মান্না ও আজকের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status