ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘টমেটোর স্বর্ণালংকার’ পরে বিয়ে করলেন এই তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 January, 2020, 6:49 PM

‘টমেটোর স্বর্ণালংকার’ পরে বিয়ে করলেন এই তরুণী

‘টমেটোর স্বর্ণালংকার’ পরে বিয়ে করলেন এই তরুণী

সোনা-রুপা কিংবা হিরে-জহরত নয়। টমেটোর তৈরি স্বর্ণালংকার পরেই বিয়ে করলেন এই তরুণী। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে দাম বেড়েছে টমেটোর। বর্তমানে তা ঠেকেছে কেজিতে ৩২০ টাকা। দাম বৃদ্ধির প্রতিবাদ করতেই এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গলার হার থেকে কানের দুল-সবটাই তিনি টমেটো দিয়ে বানিয়েছেন। আর তার সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাকিস্তানের স্থানীয় এক সাংবাদিককে তিনি জানান, সম্প্রতি সেখানে সবজির দাম মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি তার বাড়ি থেকে যৌতুক হিসেবে তিন ঝুড়ি সবজি আর টমেটো দেওয়া হয়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদেই তিনি এমন পন্থা বেছে নিয়েছেন।

টমেটোর পাশাপাশি দেশটিতে পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম চলছে কেজিতে ১০০ টাকা। এরকম অবস্থায় ভারত, ইরান এবং আফগানিস্তানের বাজার থেকে আমদানি হওয়া পেঁয়াজ এবং টমেটোর ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান।

দেশটির চাষিরা জানিয়েছেন, টমেটোর এই আকালের দিনে স্টোর থেকেও সবজি চুরি হয়ে যাচ্ছে। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নষ্ট করা হচ্ছে টমেটোর ক্ষেতও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status