ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে নিহত ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 12:21 PM

বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে নিহত ৪

বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে নিহত ৪

বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় বাল্কহেডের মাস্টারসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও বুড়িগঙ্গা নদীর এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়ার বাল্কহেডসহ চারজনের মরহেদ উদ্ধার করেন।

নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), ফিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) ও বরিশালের বানাড়ীপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

বাল্কহেডের মাস্টার আমির হোসেনসহ দুজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত বাল্কহেডের মাস্টারের বরাতে ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুড়িগঙ্গা নদীতে একটি বাল্কহেড নোঙর করে রাখে। এ সময় তারা বাল্কহেড পরিষ্কার করে। পরিষ্কার করার সময় হয়তোবা কোনো স্থানে ছিদ্র হয়ে গেছে তারা বুঝতে পারেননি। পরিষ্কার করে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন বাল্কহেডের ভেতর পানি প্রবেশ করে ডুবে যায়। এ সময় বাল্কহেডের মধ্যে থাকা ছয়জনের মধ্যে চারজন মারা যান।

পাগলা নৌপুলিশ নিহতদের লাশ কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে বলে জানান তিনি। সেখানেই স্বজনরা এলে লাশগুলো তাদের কাছে হস্তন্তর করা হবে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status