ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
হত্যা মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 12:16 PM

হত্যা মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

হত্যা মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রিপন নামে এক যুবক খুনের ঘটনায় অভিযুক্ত আসামি এমদাদ (৩৮) পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বায়েজিদের মাঝিরঘোনা এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

নিহত এমদাদ বায়েজিদের শেরশাহ কলোনীর ফরিদ আহমদের ছেলে।

বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই মো. রুবেল বলেন, মাঝিরঘোনা এলাকায় আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে পূর্বশত্রুতার জেরে বায়েজিদের শেরশাহ কলোনী এলাকায় ছুরিকাঘাতে খুন হন মো. রিপন নামে এক যুবক।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, রিপন হত্যা মমালার এজাহারে আসামি হিসেবে এমদাদের নাম ছিল ৫ নম্বরে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শের শাহ বাজার সংলগ্ন ফরিদ কমিশনারের বাড়ির পেছনে ছুরিকাঘাতে নিহত হন ২৮ বছর বয়সী রিপন। তার সঙ্গে থাকা আল আমিন (৩২) নামে আরেক যুবক সেদিন হামলায় আহত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status