ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষার্থীদের দাবি-দাওয়া থাকলে সরকারকে জানাতে হবে: শিক্ষামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 6:52 PM

শিক্ষার্থীদের দাবি-দাওয়া থাকলে সরকারকে জানাতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের দাবি-দাওয়া থাকলে সরকারকে জানাতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা বিষয়ে বর্তমান সরকার সবসময় গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের কোনো দাবি-দাওয়া থাকলে সেটি সরকারকে জানাতে হবে। যদি যুক্তিসঙ্গত হয় তবে সেগুলো বিবেচনায় নিয়ে দেখা হবে।

বুধবার দুপুরে সাভার সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পাঠ্যপুস্তক উৎসবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী বা কাউকে জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না। শিক্ষার্থীদের জিম্মি করে, শিক্ষাজীবন বাধাগ্রস্ত করে কোনো প্রকার আন্দোলন কর্মসূচি সরকার মেনে নেবে না।

এ সময় শিক্ষার্থী বা কাউকে জিম্মি করে কোনো কর্মসূচি না দেয়ার জন্য সব মহলের প্রতি আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, তদন্তের পরে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সেটি খতিয়ে দেখা হবে বলে।

এ সময় দীপু মনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় কোনো দাবি-দাওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়।

শিক্ষক ও শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানসম্পন্ন শিক্ষা বর্তমান সরকারের অঙ্গীকার। ভবিষ্যত প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে এটাই আমাদের মূল লক্ষ্য। বিশ্ব তথ্য-প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে, তাই আমরাও এদিকে অধিকতর জোর দিচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status