পুরনো ফাইল নিষ্পত্তি করে নতুন উদ্যমে প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 6:16 PM
পুরনো ফাইল নিষ্পত্তি করে নতুন উদ্যমে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মাঝেও বিদায়ী বছরের সব ফাইলের কাজ নিষ্পত্তি করে নতুন উদ্যমে বছর শুরু করেছেন। বছরের শেষ দিনে অতিরিক্ত সময় দিয়ে প্রধানমন্ত্রী ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেয়া বাকি ছিল, তার সবগুলো তিনি নিষ্পত্তি করেছেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ২০১৯ সালের সব কাজ বিদায়ী বছরেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বাকি থাকা সব ফাইল সুচারুভাবে যাচাই-বাছাই করে দেখে গতকালের মধ্যেই শেষ করেছেন উনি। কোনও ফাইল ২০২০ সালের জন্য জমিয়ে রাখেননি।
তিনি বলেন, তিনি গতকালই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করে দিয়েছেন। পুরনো কাজ পুরনো বছরে শেষ করে নতুন বছর নবোদ্যমে শুরু করেছেন বঙ্গবন্ধুকন্যা।