ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সুবিধা বঞ্চিতদের মাঝে র‌্যাব-৪ এর শীতবস্ত্র বিতরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 5:30 PM

সুবিধা বঞ্চিতদের মাঝে র‌্যাব-৪ এর শীতবস্ত্র বিতরণ

সুবিধা বঞ্চিতদের মাঝে র‌্যাব-৪ এর শীতবস্ত্র বিতরণ

দুঃস্থ, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র শীতার্ত নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে র‌্যাব-৪।

বুধবার র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ১০ টার দিকে র‌্যাব-৪ এর ব্যাটালিয়ন প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক র‌্যাব-৪ এর আভিযানিক কার্যক্রম জোড়দারের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, জঙ্গি দমনের অঙ্গীকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মুজিববর্ষের শুরুতে শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করে প্রায় দুই শতাধিক নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মেজর মো. রকিবুল হাসান (উপ-অধিনায়ক), সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল (অ্যাডজুটেন্ট), কোম্পানি কমান্ডাররা ও ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status