ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আবারও উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 3:53 PM

আবারও উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত

আবারও উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন।

বুধবার তিনি এ কর্মসূচি চালুর ঘোষণা দিয়ে বলেছেন, ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্র বানাতে চায় তার দেশ। খবর বিবিসি ও রয়টার্স।

পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রকে বেঁধে দেয়া সময় শেষ হওয়ার পর নতুন এই হুমকি হুশিয়ারি দিলেন উত্তর কোরীয় নেতা।

উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ নিয়ে গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফায় আলোচনার উদ্যোগ ভেস্তে যায়।

২০১৯ সালের মধ্যে ওয়াশিংটন নতুন করে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিতে ব্যর্থ হলে ‘নতুন পথ’ নেয়ার হুমকি দেয় পিয়ংইয়ং। সময়সীমা শেষ হওয়ার পরই নতুন করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরুর ঘোষণা দিলেন কিম জং উন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানো ও নিষেধাজ্ঞা আরোপসহ যুক্তরাষ্ট্র গ্যাংস্টারের মতো আচরণ করায় উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর স্বঘোষিত স্থগিতাদেশ চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই বলে জানান কিম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status