ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
প্রিয়াকে ‘চোখ মেরে’ চ্যালেঞ্জ দিলেন দীপিকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 3:41 PM

প্রিয়াকে ‘চোখ মেরে’ চ্যালেঞ্জ দিলেন দীপিকা!

প্রিয়াকে ‘চোখ মেরে’ চ্যালেঞ্জ দিলেন দীপিকা!

ভারতের মালায়লাম সিনেমার তরুণী নায়িকা প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের ২০১৮ সালে চোখ মারার একটি দৃশ্য ঝড় তুলেছিলো ইন্টারনেটে। এবার দীপিকা পাড়ুকোনও একইভাবে চোখ মেরে ভাইরাল হয়েছেন। দীপিকা পাড়ুকোন এখন তার ‘ছপাক’ সিনেমার প্রচারণায় ব্যস্ত। সামাজিক মাধ্যমেও চলছে তার ব্যাপক বিচরণ। এবার শুটিং সেটে তার একটি চোখ মারার ভিডিও ক্লিপ শেয়ার করে তা উৎসর্গ করেছেন আলোচিত মালয়ালম তারকা প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারকে। আর তাতে প্রিয়ার উচ্ছ্বাসও বাঁধ ভেঙেছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটি।

আর কিছুদিন পরেই মুক্তি পাবে দীপিকা পাড়ুকোনের বহুল আলোচিত সিনেমা ‘ছপাক’। এজন্য তিনি প্রচারণার একটুও ঘাটতি রাখছেন না। তবে এবার সত্যিই দারুণ একটি চমক দেখালেন তিনি। ‘ছপাক’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে শুটিং সেটের বিভিন্ন মজার মুহূর্তের ছবি বা ভিডিও শেয়ার করছেন দীপিকা। এই ভিডিওগুলোর শিরোনাম রাখছেন ‘ডিপিজম’। এর মধ্যে ইন্সটাগ্রামে তার শেয়ার করা একটি ভিডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যায়, দীপিকা প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের মতো চোখ মারেন। আর তাতেই মাত হয়ে গেছেন তার ভক্তরা। ভিডিওটির ক্যাপশনে দীপিকা লেখেন, ডিপিজমের ৩য় পর্ব। সঙ্গে প্রিয়া প্রকাশকে মেনশন করেন তিনি। ভিডিও ক্লিপের শেষে লেখা ওঠে, ‘এটা নাও প্রিয়া ওয়ারিয়ার’। আর এতে উচ্ছ্বসিত প্রিয়া প্রকাশ। উত্তরে তিনি ইন্সটাগ্রামে লেখেন, ‘স্বয়ং দেবী নিজেই কি চোখ মারলেন? ২০১৯ সালের সমাপ্তিতে এর চেয়ে বড় বিস্ময় আর কী হতে পারে!’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status