ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ফের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত উত্তর কোরিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 3:32 PM

ফের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত উত্তর কোরিয়ার

ফের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত উত্তর কোরিয়ার

পারমাণবিক ও আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বুধবার তিনি এই কর্মসূচি উন্নয়নের ঘোষণা দিয়ে বলেছেন ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্র বানাতে চায় তার দেশ। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে আমেরিকাকে বেধে দেয়া সময় শেষ হওয়ার পর নতুন এই হুঁশিয়ারি দিলেন উত্তর কোরীয় নেতা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেসিএনএ খবরে বলা হয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া অব্যাহত রেখেছে এবং নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে আমেরিকা গ্যাংস্টারের মতো আচরণ করছে, তাই কিম জং উন স্বঘোষিত স্থগিতাদেশ চালিয়ে যেতে বাধ্য নন।

তবে  পারমাণবিক কর্মসূচি চালু করলেও আলোচনার জন্য দরজা খোলা রয়েছে। যেকোনো ধরনের পরীক্ষাই যুক্তরাষ্ট্রের ‘মনোভাবের’ ওপর নির্ভর করবে বলে তিনি জানান।

গত কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ধীরগতিতে এগোচ্ছে। তবে ওয়াশিংটন জানিয়েছে, পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার না করলে পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এদিকে গত মাসে বেশ কয়েকটি ছোট অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে চাপের মধ্যে রাখতে উত্তর কোরিয়া ওইসব পরীক্ষা চালিয়েছিল।

অন্যদিকে ট্রাম্প ও কিমের মধ্যে আলোচনার অন্যতম ইস্যু ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। সেক্ষেত্রে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি প্রত্যাহার করলে আবারো এটির পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং। সবশেষ ২০১৭ সালে এ ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status