র্যাব জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এতে চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী সন্দেহজনক ১টি মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দেয়া হয়। সে সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোটরসাইকেলটি আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭১৭ পিস ইয়াবা বড়ি, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার নয়শ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদক এনে কুমিল্লা জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে পাচারের কথা স্বীকার করেছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।