ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এবার শাকিবের নায়িকা নুসরাত, থাকছেন না মিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 3:14 PM

এবার শাকিবের নায়িকা নুসরাত, থাকছেন না মিম

এবার শাকিবের নায়িকা নুসরাত, থাকছেন না মিম

এবার শাকিব খানের ‘লন্ডন লাভ’ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সেই সঙ্গে সিনেমাটিতে দেখা যেতে পারে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্র এই খবর নিশ্চিত করেছেন। তবে মিম জানান এ ছবিতে অভিনয় করছেন না তিনি।

যদিও সিনেমাটির পরিচালক ইফতেখার চৌধুরীর জানিয়েছেন, ‘লন্ডন লাভ’ সিনেমাতে এখনো শাকিব খান ছাড়া অন্য কেউ চূড়ান্ত না। ছবিটিতে অভিনয়ের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে। কলকাতার নুসরাত জাহান ও বিদ্যা সিনহা মিমের সঙ্গেও কথা হয়েছে। কিন্তু তারা কেউ চূড়ান্ত না।

এদিকে সিনেমাটি নিয়ে কথা বলতে বিদ্যা সিনহা মিমের সঙ্গে যোগাযোগ করা হলে ডেইলি বাংলাদেশকে মিম জানান, ‘লন্ডন লাভ’ সিনেমার অভিনয় করছেন না তিনি। তবে এ সিনেমা নিয়ে সংশ্লিষ্ট কারো সঙ্গে আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে মুখ খুলেননি এ নায়িকা।

অন্যদিকে কলকাতার নুসরাত জাহান সিনেমাটি নিয়ে আলোচনার ব্যাপারটি স্বীকার করেছেন। তিনি বলেন, শাকিব খানের সিনেমা নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত হয়নি। সব ঠিক হলে এ প্রসঙ্গে মন্তব্য করতে পারবো।

চলতি বছরের এপ্রিলে ‘লন্ডন লাভ’ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা ইফতেখার চৌধুরী। মুক্তির সম্ভাবনা রয়েছে যেকোনো এক ঈদে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status