ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কাছে ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 2:41 PM

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কাছে ককটেল বিস্ফোরণ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কাছে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সেখানে চলছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।


বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানস্থলের কাছে ককটেল দুটি বিস্ফোরিত হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ছাত্রদলের সম্মেলনস্থলের কাছে ফাঁকা জায়গায় দুটি ককটেল বিস্ফোরিত হয়।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। এ ঘটনার পর কড়া অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


উল্লেখ্য, আজ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status