ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন বছরের প্রথম দিনেই রক্তাক্ত কাশ্মীর; ভারতীয় দুই সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 12:30 PM

নতুন বছরের প্রথম দিনেই রক্তাক্ত কাশ্মীর; ভারতীয় দুই সেনা নিহত

নতুন বছরের প্রথম দিনেই রক্তাক্ত কাশ্মীর; ভারতীয় দুই সেনা নিহত

বছরের প্রথম দিনেই ব্যাপক সংঘর্ষের কবলে পড়েছে কাশ্মীর উপত্যকা।বুধবার (১ জানুয়ারি) জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়েছে। এতে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনী।

নিয়ন্ত্রণরেখা সংলগ্ন রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে খারি থারায়ত জঙ্গলে প্রবেশ করে সন্ত্রাসবাদীরা। তারপরই 'কর্ডন অ্যান্ড সার্চ' অপারেশন শুরু করে সেনা। তল্লাশি চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। জবাব দেন নিরাপত্তা রক্ষীরাও।

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, সংঘর্ষে নিহত হয়ছেন দুই জওয়ান। গোটা এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসবাদীদের খোঁজে চলছে তল্লাশি।

নৌসেরায় অনুপ্রবেশের জন্য পাক-অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলিতে জঙ্গিদের জমায়েতের খবর আগেই দিয়েছিলেন গোয়েন্দারা। সেই মোতাবেক এদিন অভিযান শুরু করে সেনাবাহিনী।

জানা গেছে, ওই এলাকায় এখনও তল্লাশি চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status