ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 12:28 PM

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সুজায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রুমি আক্তার (৩৫) ও তার স্বামী সাইফুল ইসলাম (৪৫)। তাদের বাড়ি নোয়াখালীর কবীরহাটে।

চৌদ্দগ্রাম হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সুজায়েতপুর এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে স্বামী ও স্ত্রী মারা যান। এ সময় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status