ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কিম কথা রাখার মানুষ: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 12:16 PM

কিম কথা রাখার মানুষ: ট্রাম্প

কিম কথা রাখার মানুষ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণের ওপর একটি চুক্তি সই করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আমি তাকে প্রতিশ্রুতি রাখার মতো লোক বলেই মনে করি।

উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে ও নিকট ভবিষ্যতে একটি নতুন কৌশলগত অস্ত্র প্রবর্তন করবে বলে কিমের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এমন মন্তব্য করলেন।-খবর রয়টার্স ও এএফপির

‘কিন্তু তিনি একটি চুক্তিতে সই করেছেন। পরমাণু নিরন্ত্রীকরণের ওপর তিনি একটি চুক্তিতে সই করেছেন। সেটা তিনি সিঙ্গাপুরে করেছেন। আমি মনে করি, তিনি কথা রাখার মানুষ।’

এদিকে কিমকে ভিন্ন পথ অবলম্বনের অনুরোধ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র শান্তি চাচ্ছে। কোনো সংঘাত না।

এর আগে মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এছাড়াও ছয়টি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। সর্বশেষ যে পরীক্ষাটি চালানো হয়েছে, সেটি হিরোসিমার বিস্ফোরণের চেয়েও ১৬ গুণ বেশি শক্তিশালী।

গত দুই বছর ধরে দুই দেশের মধ্যে পরমাণু কূটনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে অস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার স্ব-আরোপিত নিষেধাজ্ঞা। কিন্তু এখন কিম বলছেন, এখন এই প্রতিশ্রুতি পালনের কোনো মানে হয় না।

গত কয়েক মাস ধরে পিয়ংইয়ং দাবি করে আসছে, পরমাণু ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু ওয়াশিংটন বলছে, এ ক্ষেত্রে তারা আরও বাস্তবিক পদক্ষেপ নেবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status