ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শিবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 12:07 PM

শিবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২

শিবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, ছয় রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেলে শ্যামপুর ইউনিয়নের কয়লা গ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চৌধুরী বাগান বেকী মোড় এলাকার সাইদুল ইসলামের ছেলে আকাশ ওরফে আনোয়ার(২২) ও বাঁশ মহল এলাকার সারমানের ছেলে আল আমিন।

ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরে আটক হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি উদ্ধার করা হয়। পরে র‌্যাবের নিকট অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন তারা। এছাড়া তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status