ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 10:52 PM

বাগমারায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাগমারায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাগমারার তাহেরপুর পৌরসভায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর, সকাল ৯ টার সময় জাম গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।


পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯ টি দলের অংশগ্রহণে বিজয়ের মাস উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়। তারেপুর পৌর মেয়রের সার্বিক পৃষ্ঠপোষকতায় এখেলা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবু বক্কর মৃধা মুনছুর, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই লুৎফর রহমান, তাহেরপুর পৌর আওয়ামীলীগ নেতা আমজাদ আলী মৃধা, তাহেরপুর জনতা ব্যাংক শাখার সাবেক ম্যানেজার আঃ সাত্তার প্রামানিক।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামীলগের যুগ্ন-সাধারণ সম্পাদক দেলবর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল খাঁ,তাহেপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সওকত আলী, তাহেরপুর পৌর কৃষকলীগের সভাপতি নুর মুহাম্মদ, ৩নং ওয়ার্ড  কাউন্সিলর তাপস কুমার দাস, ৪নং ওয়ার্ড  কাউন্সিলর কান্টু শাহ্, ৫নং ওয়ার্ড  কাউন্সিলর সমসের আলী, ৭নং ওয়ার্ড  কাউন্সিলর মমিন উদ্দিন, ৮নং ওয়ার্ড  কাউন্সিলর আঃ হামিদ, ৯নং ওয়ার্ড  কাউন্সিলর রইছ উদ্দিন, ১,২ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড  কাউন্সিলর ফাতেমা বেওয়া, বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,ব্যাবসায়ী, যুবলীগ,ছাত্রলীগ ও অত্র এলাকার নেতা-নেত্রী প্রমূখ।

একই দিনে ৯টি ওয়ার্ডের ৯টি দলের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১নং ওয়ার্ড দল ট্রাইব্রেকারে ৪-৩ ব্যাবধানে ৬নং ওয়ার্ড দলকে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী ও রানার্সআপ দলের সেরা খেলোয়ার নির্বাচিত হয় ১নং ওয়ার্ডের গোল কিপার দ্বীপ এবং ৬ নং ওয়ার্ডের জুয়েল। খেলা শেষে বিজয়ী দলকে ৩০,০০০ হাজার এবং রানার্সআপ দলকে ২০,০০০ হাজা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status