ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 10:51 PM

৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

বছর শেষে কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। ২ ঘণ্টা সময়ের ব্যবধানে বিস্তীর্ণ এলাকায় পরপর চারবার কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পগুলো ছিল মাঝারি মাত্রার। খবর এনডিটিভির।

সোমবার রাতে চারবার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জাতীয় ভূমিকম্প কেন্দ্র নিশ্চিত করেছে। প্রথম আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক সাত। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪২ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ছয় মিনিট পরেই আরও একটি ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক ছয়। অপরদিকে রাত ১১টা ২০ মিনিটে শেষ ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল পাঁচ দশমিক ৪।

পরপর চারবার ভূমিকম্প আঘাত হানায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status