ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার দিনটি যেমন কাটবে আপনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 10:25 PM

বুধবার দিনটি যেমন কাটবে আপনার

বুধবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও রবি। ১ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর রবির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যাঃ ১, ১০, ১৯, ২৮। আপনার শুভ বর্ণঃ নীল ও কমলা। শুভ গ্রহ ও বারঃ শনি ও রবি। শুভ রত্নঃ নীলা ও রুবী। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা হলেন: মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অভিনেত্রী বিদ্যা বালান, অভিনেতা নানা পাটেকার,কবি জসিমউদ্দিন, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ। আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য নীল ও কমলা রং সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়ঃ জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: সকাল: ৭:৩৬- ৯:০১, সকাল: ১১:০৯-১:১৭, দুপর: ২:০০-৪:০৮, রাত: ৬:২৬-৭:২০. ৯:০৭-১০:৪৮ পর্যন্ত। আজকের দিনের বর্জিত খাদ্যঃ আজ সন্ধা: ৫:৩১ পর্যন্ত নিম পরে তাল খাওয়া নিষেধ। চন্দ্রের অবস্থানঃ আজ চন্দ্র কুম্ভ রাশিতে, রাত:৯:২৩ থেকে মীন রাশিতে অবস্থান করবে। ৬ষ্ঠী তিথি রাত: ৫:৩১ পর্যন্ত পরে ৭মী তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ- ২০এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায় করতে পারবেন। ঠিকাদারি কাজে নুতন ওয়ার্ক অর্ডার লাভের সম্ভাবনা। বন্ধু বা বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। বকেয়া বেতন আদায় হবে। কোনো বন্ধু বা শুভাকাঙ্খীর সাথে অকারনেই ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম স্থলে আশানুরুপ অগ্রগতি হবে। সরকারি চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্যে পিতার সাহায্য লাভ। রাজনৈতিক নেতাকর্মীদের পদ পদবী লাভের যোগ বলবান। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। বেকারদের কর্ম সংক্রান্ত পরীক্ষায় সাফল্য আসবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভাগ্যের চাকা ঘুড়তে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো পিতৃস্থাণীয় ব্যক্তির সাহায্য পাবেন। উচ্চ শিক্ষা শুভ। বিশ্ব বিদ্যালয়ের ভর্তির সুযোগ পেতে পারেন। জীবীকার জন্য বিদেশের ভালো কোনো সুযোগ আসবে। বৈদেশিক বাণিজ্যে সাফল্য আসবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লোকসান হতে পারে। সকাল সকাল পাওনাদারের আগমন হতে পারে। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে বৈরী আবহাওয়ার কারনে দূর্ঘটনার শিকার হতে পারেন। ব্যবসায়ীক প্রয়োজনে কিছু ঋণ নিতে হতে পারে।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে। বকেয়া বিল আদায় করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে জীবন সাথীর সাথে কোনো সাংসারিক বিষয় নিয়ে মান অভিমান ও ভুল বুঝাবুঝির আশঙ্কা। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায় হতে পারে। অংশিদারী কাজে ঝামেলা কমে আসবে।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠবে। কোনো সহকর্মীর সাথে ভুল বুঝাবুঝি দেখা দেবে। অণৈতিক কাজের জন্য দূর্ণামের আশঙ্কা। কোনো অনৈতিক লেনদেনের কারনে আপনি দোষি সাব্যস্ত হতে পারেন। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীকে কোনো টাকা পয়সা ধার দিতে যাবেন না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলার জাতক জাতিকার দিনটি ভালো যাবে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সন্তানের শরীর স্বাস্থ্যর উন্নতি আশা করতে পারেন। রোমান্টিক যোগাযোগে রহস্যজনক ঝামেলা। বিদ্যার্থীদের পড়াশোনায় অবহেলার আশঙ্কা প্রবল।। অভিনয় শিল্পীদের কাজের ক্ষেত্রে কিছু ভুল বুঝাবুঝি দেখা দেবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভূমি আবাসন সংক্রান্ত কাজে সাফল্য লাভের। বহুদিনের লালিত কোনো স্বপ্ন পূরণ হবে। যানবাহন ক্রয় করার সুযোগ পেয়ে যাবেন। বৈদেশিক কাজে কোনো আত্মীয়র সহায়তা লাভ। পারিবারিক প্রত্যাশা পূরণের সম্ভাবনা। মায়ের সাথে সাংসারিক বিষয় নিয়ে কিছু ভুল বুঝাবুঝি দেখা দেবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো ভালো সংবাদ পাবেন। অনলাইন বিক্রেতাদের ভালো কিছু অর্ডার আসবে। সাহিত্যিক ও প্রকাশকদের ভালো কাজের সুযোগ রয়েছে। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। প্রতিবেশীর সাহায্য পাবেন। বিকাশ ও রকেট এজেন্টদের কিছু বাড়তি রোজগারের সুযোগ রয়েছে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি ): মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্য শুভ। সঞ্চয়ের সুযোগ পাবেন। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। কোনো সামাজিক বা অফিশিয়াল অনুষ্ঠানে বিশেষ আপ্যায়ণের সুযোগ পাবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো লাভ হবে। বকেয়া টাকা আদায় করতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ কর্মস্থলে ও ব্যবসা ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত সুফল বয়ে আনবে। বেকারদের কর্মলাভের যোগ প্রবল। অসুস্থদের মানসিক ও শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। জীবন সাথীর উপর কোনো কারনে ক্ষিপ্ত হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সময় ব্যয় বহুল হয়ে উঠবে। যন্ত্রপাতি বা যানবাহনের পেছনে বহু অর্থ ব্যয়ের যোগ। প্রবাসীদের দেশে আগমনের সম্ভাবনা। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে। ভ্রমনের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status