ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নোয়াখালীতে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 3:44 PM

নোয়াখালীতে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে এক সৌদি আরব প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সৌদি আরব থেকে দেশে আসার তৃতীয় দিনের মাথায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পলাহারী গ্রাম থেকে প্রবাসীর এ মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার রাতে এ প্রবাসীর মৃত্যু হয়। নিহত দুদু মিয়া (৪৭), নরোত্তমপুর ইউনিয়নের পলাহারী গ্রামের মাঝি বাড়ির নজির মিয়ার ছেলে।

কবিরাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলছে , স্ত্রী শাহীনা আক্তার’র বিরুদ্ধে স্বামীকে মেরে ফেলার অভিযোগ তুলছে নিহতের ভাইয়েরা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহতের স্ত্রীর সাথে দেবরদের পূর্ব বিরোধ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই প্রবাসী আগে থেকেই অসুস্থ ছিল। ঘরের ব্যবহৃত সোফায় পড়ে গলায় হালকা আঘাত পেয়েছে। লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status