ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জেএসসিতে বিদেশ কেন্দ্রে পাস ৯৬ দশমিক ৯৯ শতাংশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 1:39 PM

জেএসসিতে বিদেশ কেন্দ্রে পাস ৯৬ দশমিক ৯৯ শতাংশ

জেএসসিতে বিদেশ কেন্দ্রে পাস ৯৬ দশমিক ৯৯ শতাংশ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জেএসসি পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, নয়টি বিদেশ কেন্দ্রে মোট ৪৩২ পরীক্ষার্থীর মধ্যে ৪১৯ জন উত্তীর্ণ হয়েছে, যা শতাংশের হিসাবে ৯৬ দশমিক ৯৯। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।

গত বছর বিদেশ কেন্দ্র পাসের হার ছিল ৯৭ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫৬ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এতে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে এবার পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসিতে পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ।

দুই পরীক্ষা মিলিয়ে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার ২ দশমিক ০৭ শতাংশ বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন, গত বছর পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status