ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জেএসসিতে এবারও সর্বোচ্চ পাস বরিশালে, জিপিএ-৫-এ সেরা ঢাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 1:35 PM

জেএসসিতে এবারও সর্বোচ্চ পাস বরিশালে, জিপিএ-৫-এ সেরা ঢাকা

জেএসসিতে এবারও সর্বোচ্চ পাস বরিশালে, জিপিএ-৫-এ সেরা ঢাকা

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৯ বোর্ডের মধ্যে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। ৯ সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন।

গত বছরের মতো এবারও ৯৭ দশমিক ০৫ শতাংশ পাসের হার নিয়ে ৯ বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। গত বছরের মতো এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে অবস্থান করা সিলেট বোর্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। সিলেটে এবার পাসের হার ৯২ দশমিক ৭৯ শতাংশ।

এবার ৮২ দশমিক ৭২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে ঢাকা বোর্ড।

এছাড়া কুমিল্লায় পাসের হার ৮৮ দশমিক ৮০, চট্টগ্রামে ৮২ দশমিক ৯৩, যশোরে ৯১ দশমিক ০৮ ও দিনাজপুরে ৮৩ দশমিক ৯২ শতাংশ।

ময়মনসিংহ বোর্ডের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯২ শতাংশ।

ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৯৫৩ জন।

এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। গত বছরও সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ড। এ বোর্ডে এবার ৩ হাজার ৭৭৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া রাজশাহী বোর্ডে ১৬ হাজার ৪৭৮, কুমিল্লা বোর্ডে ৬ হাজার ১৩১, যশোর বোর্ডে ৯ হাজার ৭৫৫, চট্টগ্রাম বোর্ডে ৬ হাজার ৪১, বরিশাল বোর্ডে ৪ হাজার ৯৪৮, দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৭৬৫ ও ময়মনসিংহ বোর্ডে ৩ হাজার ৯০৩ জন জিপিএ-৫ পেয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status