ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ব্যান্ডেজ পরে দৌড়েই ৩ সোনার মেডেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 1:26 PM

ব্যান্ডেজ পরে দৌড়েই ৩ সোনার মেডেল

ব্যান্ডেজ পরে দৌড়েই ৩ সোনার মেডেল

নামি দামি কোম্পানির জুতা কেনার সামর্থ্য নেই। কিন্তু প্রতিযোগিতায় জেতার স্বপ্ন দেখা থামেনি তাতে। তাই পায়ে ব্যান্ডেজ জড়িয়ে জুতা তৈরি করেছিল সে।


আর তা পরে দৌড়েই জিতেছে তিনটি সোনার মেডেল। ফিলিপিন্সের ১১ বছরের স্কুলছাত্রীর রেস জেতার এ সংকল্পকে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া।


ফিলিপিন্সে সম্প্রতি অনুষ্ঠিত হয় ইলইলো স্কুলস স্পোর্টস মিট। স্কুলভিত্তিক সেই প্রতিযোগিতায় ছিল বিভিন্ন ইভেন্ট। সেখানেই ৪০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার- এ তিনটি ইভেন্টে সোনার মেডেল জিতেছে ১১ বছরের রিয়া বুলোস।


এ ইভেন্টে দৌড় শেষ করে ফেরার পর চোখে পড়ে, রিয়ার পায়ে নেই কোনো জুতা। বদলে ব্যান্ডেজ জড়িয়ে জুতার মতো কিছু একটা তৈরি করেছে সে। সেই ব্যান্ডেজের জুতাতে লেখা ‘নাইকি’।


সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। তার পরই রিয়াকে জুতা কিনে দিতে আগ্রহী হয়েছেন নেটিজেনরা। রিয়ার প্রশিক্ষক সে দেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জুতা ছিল না। কিন্তু খালি পায়েই প্রচণ্ড পরিশ্রম করত সে। ও সোনা জেতায় আমি খুব খুশি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status