ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বাবা তাহসানকে চিনতে ভুল করেনি মিথিলার কন্যা আইরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 12:27 PM

বাবা তাহসানকে চিনতে ভুল করেনি মিথিলার কন্যা আইরা

বাবা তাহসানকে চিনতে ভুল করেনি মিথিলার কন্যা আইরা

অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর গেল ৬ ডিসেম্বর কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জীকে দ্বিতীয় বিয়ে করেছেন বাংলাদেশের আলোচিত মডেল, অভিনেত্রী, উপস্থাপক রাফিয়াত রশিদ মিথিলা। তবে তাহসানের সঙ্গে প্রথম সংসারে আইরা নামে এক কন্যা আছে মিথিলার। সৃজিতকে বিয়ে করার পরদিনই সুইজারল্যান্ডে হানিমুনে যান মিথিলা। এদিকে কন্যা আইরা আছে এখন বাবা তাহসানের কাছে।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শৈশবের একটি ছবি পোস্ট করেছেন তাহসান। ছবিতে দুই পাশে বাবা-মা ও পেছনে বড় ভাই ও সামনে বাবা-মায়ের কোলে বসে আছেন ছোট্ট তাহসান।

এর পরই তাহসান সাদাকালো ওই ছবিটি দেখিয়ে মেয়ে আইরার কাছে জানতে চান- কোনটা আইরার বাবা। ছোট্ট মেয়ে আইরা ছবিতে বাবাকে চিনিয়ে দিতে ভুল করেনি। ছবির মুখগুলোতে এক এক করে আঙুল রেখে দাদা-দাদিসহ সবাইকে চিহ্নিত করে আইরা।


সম্প্রতি তাহসান অভিনীত শততম নাটক মুক্তি পেয়েছে।

২০০৪ সালে অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার পরিচয়। এরপর প্রেম। ২০০৬ সালের ৩ আগস্ট তাহসানকে বিয়ে করেন মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যার নাম রাখা হয় আইরা তাহরিম খান। কিন্তু দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটিয়ে ২০১৭ সালের জুলাইয়ে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাহসান ও মিথিলা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status