ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
অভিনয় ছেড়ে দিচ্ছেন শ্রদ্ধা কাপুর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 11:48 AM

অভিনয় ছেড়ে দিচ্ছেন শ্রদ্ধা কাপুর!

অভিনয় ছেড়ে দিচ্ছেন শ্রদ্ধা কাপুর!

বলিউডের ‘কিউট’ অভিনেত্রীদের একজন শ্রদ্ধা কাপুর। অভিনয়ের ক্যারিয়ারে নিজের ঝুলিতে নিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বাবা শক্তি কাপুর পরিচালক হওয়া সত্ত্বেও শ্রদ্ধা নিজের ক্যারিয়ারের অবস্থানটা তৈরি করেছেন নিজেই।

দক্ষিণী ছবির তারকা প্রভাসের সঙ্গে ‘সাহো’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় এসেছেন তিনি, মুগ্ধ করেছেন তার ভক্তদের।  এখন নিজেকে আবারো নতুন করে উপস্থাপন করতে যাচ্ছেন এই নায়িকা। তার পরবর্তী সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’।

সিনেমাটির ফার্স্টলুক গেল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা যায়, ঝলমলে ব্যাকগ্রাউন্ডে কালো রঙের শর্টসের সঙ্গে টপস পরেছেন শ্রদ্ধা। ছবিটিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান। টুইটারে পোস্টারটি পোস্ট করে শ্রদ্ধা লিখেছেন, মেয়েটি হূদয় ভঙ্গকারী।

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, এই সিনেমাটি করতে গিয়ে সাইনা নেহওয়ালের বায়োপিকটি করতে পারিনি। স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমাটি করতে চেয়েছিলাম। কারণ নাচ আমি খুব পছন্দ করি। এমন হতে পারে নাচের জন্য আমি অভিনয়ও ছেড়ে দিতে পারি। তবে আশঙ্কার কোনো কারণ নেই। কারণ আমি খুব ভালো ড্যান্স করতে পারি না। তাই এই রিস্কটা হয়তো নেবো না!

উল্লেখ্য, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডি’সুজা। আগামী ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status