ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
হর্ন বাজালে জরিমানা, কার্যকর কাল থেকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 December, 2019, 11:00 PM

হর্ন বাজালে জরিমানা, কার্যকর কাল থেকে

হর্ন বাজালে জরিমানা, কার্যকর কাল থেকে

বাংলাদেশ সচিবালয়ের আশেপাশের এলাকাকে হর্নহীন এলাকা হিসেবে কার্যকর করা হবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাবউদ্দিন সকাল ৮টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।

এদিন থেকে জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজানো যাবে না। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় হর্ন বাজালে 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫' অনুযায়ী জেল-জরিমানা করা হবে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫' অনুযায়ী প্রণীত 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬' এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক একমাস কারাদণ্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status