ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
প্রেমিকের গোপনাঙ্গ কাটলো চিকিৎসক, ১০ বছরের কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 December, 2019, 6:18 PM

প্রেমিকের গোপনাঙ্গ কাটলো চিকিৎসক, ১০ বছরের কারাদণ্ড

প্রেমিকের গোপনাঙ্গ কাটলো চিকিৎসক, ১০ বছরের কারাদণ্ড

ভারতের বেঙ্গালুরুর কোরামাঙ্গালার সইদা ও আলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। আলি সেই সম্পর্ক ভেঙে অন্য এক নারীকে বিয়ে করেন। এতেই বেজায় চটে আলিকে নিজের ক্লিনিকে ডেকে পাঠায় সইদা। এরপর সইদা ফলের রস খেতে দেয় আলিকে। তাতে মেশানো মাদকে তিনি অজ্ঞান হয়ে যান। তখনই নিজের যন্ত্রপাতির সাহায্যে আলির যৌনাঙ্গ কেটে নেয় সইদা। এরপর চিকিৎসার জন্য আলিকে কাছের একটি হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে যায় সইদা।

৪২ বছরের সইদা আমিনা নাহিম ২০০৮ সালের ২৯ নভেম্বর আলীর যৌনাঙ্গ কেটে নেয় সইদা। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। কয়েকদিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। সইদার দাবি ছিল, তিনি নির্দোষ। তার ক্লিনিকে যাওয়ার পথে একটি দুর্ঘটনায় জখম হন আলি। তবে সইদাকে মিথ্যে প্রমাণ করেন সরকার পক্ষের আইনজীবী। এরপরই সইদাকে দোষী সাব্যস্ত করে আদালত।

এই ঘটনায় ওই চিকিৎসককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেন ভারতের আদালত। এক দশক পেরোনো মামলায় অভিযুক্তকে ১৫ হাজার টাকা জরিমানা ও আক্রান্ত যুবককে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

দেশটির সিটি সিভিল সেশন কোর্টের বিচারক জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি তার বিবাহিত জীবন হারিয়েছেন এবং মানসিক যন্ত্রণায় ভুগছেন। কোনো ক্ষতিপূরণই তার জন্য যথেষ্ট নয়। তবু জরিমানা ছাড়াও কিছু পরিমাণ অর্থ নির্ধারিত করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে ২ লাখ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status