|
আমরা কাউকে বাংলা ছাড়তে দেব না: মমতা
নতুন সময় ডেস্ক
|
![]() আমরা কাউকে বাংলা ছাড়তে দেব না: মমতা বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের আদর্শ। আমরা কাউকে বাংলা ছাড়তে দেব না। আমরা এনআরসি ও সিএএ-কে বাংলায় ঢুকতে দেব না। আমাদের শান্তি বজায় রাখতে হবে। সোমবার নাগরিকত্ব (সংশোধনী) আইন এবং এনআরসির প্রতিবাদে রেড রোড থেকে মমতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানায়, মিছিলটি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে শেষ হবে। এদিকে মুখ্যমন্ত্রী টুইট করে সোমবারের বিক্ষোভ মিছিল ঘোষণা করার পরই রাজ্যপাল পাল্টা টুইট করে জানিয়ে দেন তিনি ‘অত্যন্ত বিরক্ত' এই ‘অসাংবিধানিক' কাজে। তিনি টুইটে বলেন, আমি অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রীদের ক্যাবের বিরুদ্ধে মিছিল করার সিদ্ধান্তে। এটা অসাংবিধানিক। আমি মুখ্যমন্ত্রীকে এই অসাংবিধানিক কাজ থেকে বিরত থাকতে বলছি এই সঙ্কট মুহূর্তে এবং এ মারাত্মক পরিস্থিতিকে শুধরানোর জন্য বলছি। এদিকে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে রাজ্যে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় বহু জায়গার ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও হাওড়া জেলা ছাড়াও উত্তর ২৪ পরগনার বারাসত ও বসিরহাট মহকুমা এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
