ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ফের যৌন হয়রানির শিকার চবি ছাত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 5:01 PM

ফের যৌন হয়রানির শিকার চবি ছাত্রী

ফের যৌন হয়রানির শিকার চবি ছাত্রী

চট্টগ্রামে আবারো চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী। নগরীর মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয়গামী ৩নং একটি রাইডার বাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রীর নাম মো. মানিক মিয়া (৩২)। তার বাড়ী হাটহাজারী উপজেলার মন্দাকিনি গ্রামে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় বাসের যাত্রীরা তাকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি ৩নং তরী নামে রাইডার বাসে করে মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলাম। পিছনের সীটে বসা ওই যাত্রী ১০ থেকে ১৫ মিনিট ধরে বারবার আমার গায়ে হাত দেয়। প্রথমে আমি ভেবেছিলাম হয়ত অনিচ্ছাকৃতভাবে এমনটা হচ্ছে। পরে দেখি অনবরত এভাবে করেই যাচ্ছেন। পরবর্তীতে আমি প্রতিবাদ করলে বাসের অন্যান্য শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। ১১টা থেকে আমার পরীক্ষা আছে। পরীক্ষা শেষে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবার কথা বলেছেন ওই শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর এস. এম. মনিরুল হাসান বলেন, খবর পেয়ে আমরা জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে আসি। ভুক্তভোগীর পরীক্ষা থাকায় মামলার ব্যাপারে সিদ্ধান্ত পরে জানাবে বলেছে। আপাতত আমরা অভিযুক্তকে হাটহাজারী থানায় পাঠিয়ে দিয়েছি।

উল্লেখ্য, এর আগে গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোক প্রশাসন বিভাগের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন। সে ঘটনায় সোহাগ বাসের চালক হেলপার সুপাইভাইজারসহ ৩ জনকে আটক করেন পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status