ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
একই পরিবারে ৩ খুন: নেপথ্যে জিন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 December, 2019, 2:44 PM

একই পরিবারে ৩ খুন: নেপথ্যে জিন!

একই পরিবারে ৩ খুন: নেপথ্যে জিন!

বরিশালের বানারীপাড়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে তিনজনকে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হত্যায় জড়িত সন্দেহে র‍্যাব মো. জুয়েল হাওলাদার (৩৪) ও জাকির হোসেন (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে জাকির হোসেন কবিরাজ বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হোসেন র‍্যাব কে জানিয়েছেন, জিন হাজির ও ঝাড়ফুঁকের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করেন বলে প্রচার করে তিনি প্রবাসীর বাড়ির সবার বিশ্বস্ততা অর্জন করেন। এ সুযোগ নিয়ে বাড়িতে জিন আসবে বলে রাতে দরজা খোলা রাখার কথা বলেন তিনি। এরপর রাতে ওই বাড়িতে কৌশলে প্রবেশ করেন এবং একজন সহযোগীকে নিয়ে পর্যায়ক্রমে কুয়েত প্রবাসী আব্দুর রবের মা, ভগ্নিপতি ও খালাতো ভাইকে হত্যা করেন।

গ্রেফতার কবিরাজ জাকির হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের উত্তর রাজপাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে। আর জুয়েল হাওলাদার নগরীর সাগরদীর মুন্সিবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। রোববার (৮ ডিসেম্বর) সকালে বরিশাল র‍্যাব-৮-এর সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, বানারীপাড়ায় কুয়েত প্রবাসী আব্দুর রবের বাড়িতে তিনজনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই রোমহর্ষক ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের পাশাপাশি র‍্যাব -৮ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‍্যাব -৮ যৌথ অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে র্যাব-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় ও জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী জুয়েল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’জনই প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরপর জাকির হোসেন ও জুয়েল হাওলাদারের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব-৮ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাকির হোসেনের বাসা থেকে হত্যাকাণ্ডের পর ওই বাড়ি থেকে চুরি করে আনা স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন ও একটি চাকু উদ্ধার করে। র‍্যাবের ধারণা- লোভের বশবর্তী হয়ে তারা এ ধরণের ঘৃন্য কাজ করেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে বানারীপাড়ার সলিয়াবাকপুর এলাকার কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭০), মেজ বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status