ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সিসি ক্যামেরায় ফেঁসে গেল ধর্ষক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 11:38 AM

সিসি ক্যামেরায় ফেঁসে গেল ধর্ষক

সিসি ক্যামেরায় ফেঁসে গেল ধর্ষক

ধর্ষণ ঘটনার পর তরুণী থানায় মামলা করলেও বলতে পারছিলেন না অভিযুক্তের নাম-পরিচয়। পথিমধ্যে পরিচয় হওয়া তরুণীকে কৌশলে ধর্ষণ করে পালিয়ে গিয়েছিল যুবক। কিন্তু শেষরক্ষা হয়নি। একটি দোকানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে যুবকের ছবি। তারই সূত্র ধরে পুলিশ শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে মো. রাজু আহমেদ (৩০) নামের যুবককে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার।

পুলিশ জানায়, গ্রেপ্তার করা রাজু আহমেদের বাড়ি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে। পিতার নাম মো. হামদু মিয়া। শনিবার বিকেলে পলাতক রাজুকে গ্রেপ্তার করা হয় পাশের কুড়িপাইকা এলাকা থেকে।

রাজু আহমেদ শুক্রবার রাতে ঢাকা থেকে আখাউড়ায় আসা এক গার্মেন্ট কর্মীকে কৌশলে আব্দুল্লাহপুর এলাকায় নিয়ে ধর্ষণ করে। গার্মেন্ট কর্মী তরুণী এসেছিলেন আখাউড়ার শাহপীর কল্লা শহীদ মাজারে। ট্রেনে আসার পথে রাজু নামে যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। আখাউড়া রেলওয়ে স্টেশনে নামার পর তরুণী খড়মপুর মাজার এলাকায় যেতে চাইলে রাজু তাকে বিভ্রান্তিকর তথ্য দেয়। অন্য মাজারে নিয়ে যেতে প্রস্তাব দিয়ে রাজু আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় রাতে তরুণীকে বসিয়ে রাখে। সড়ক বাজারের যে দোকানে নিয়ে রাজু তরুণীকে বসিয়ে রাখে সেখানে ছিল সিসি ক্যামেরা। তাতেই ধরা পড়ে রাজুর চেহারা। কিছুক্ষণ পর রাজু তরুণীকে কৌশলে আব্দুল্লাহপুর এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।

আখাউড়া থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে থানায় গিয়ে তরুনী ধর্ষণের অভিযোগ করেন। কিন্তু ট্রেনে পরিচয় হওয়া যুবক সম্পর্কে তথ্য দিতে পারছিলেন না। বলতে পারছিলেন না অভিযুক্ত যুবকের নাম,ঠিকানা। সড়ক বাজার এলাকার দোকানে নিয়ে গেলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি রাজুকে শনাক্ত করেন। পরে শনিবার বিকেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রাজুকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status