ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ঘরে স্ত্রীর লাশ বাইরে স্বামীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 December, 2019, 10:24 AM

ঘরে স্ত্রীর লাশ বাইরে স্বামীর

ঘরে স্ত্রীর লাশ বাইরে স্বামীর

সাতক্ষীরা শ্যামনগরে একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপির কাকুচিপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাকুচিপাড়া গ্রামের সোহরাব গাজীর ছেলে। তাদের দুটি ছেলে আছে।

সাতক্ষীরা শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যমতে, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরেই স্বামী রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে এবং নিজে বাড়ির পাশের গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরো জানান, স্ত্রীর গায়ে ঘাড়ে, গলায় ও পিঠে পায়ে জখম আছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর বিরোধের কারণেই এমন ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status