ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
আজ বিপিএলের মঞ্চ মাতাবেন সালমান-ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 10:10 AM

আজ বিপিএলের মঞ্চ মাতাবেন সালমান-ক্যাটরিনা

আজ বিপিএলের মঞ্চ মাতাবেন সালমান-ক্যাটরিনা

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিপিএলের আয়োজকদের ব্যস্ততা। কেননা আগামী ১১ ডিসেম্বর থেকে বল মাঠে গড়ালেও আজ (৮ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দম ফেলার ফুরসত পাচ্ছেন না আয়োজকরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানেই ধামাকা উপহার দিতে চায় বিসিবি।

এদিকে, বঙ্গবন্ধু বিপিএলের পুরো আসর জুড়েই থাকছে চমক। চমক থাকছে আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন দেশ বিদেশের অনেক তারকা। তাদের মধ্যে বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান এবং ক্যাটরিনা কাইফের পর্দার উপস্থিতি নজর কাড়বে দর্শকদের। এছাড়া আরো থাকবেন, নগর বাউল জেমস, ফোক সম্রাজ্ঞী মমতাজ, সনু নিগম, কৈলাশ খের।

বিকেল ৫টায় বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু হবে অনুষ্ঠান। ৫টা ২৫ মিনিটে মইদুল ইসলাম খান, ৫টা ৩৫ মিনিটে রেশমি মির্জা, সন্ধ্যা ৬টায় জেমস, ৬টা ৪০ মিনিটে মমতাজ পারফর্ম করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টা ২০ মিনিটে উদ্বোধন করতে আসবেন।

এরপর সাড়ে সাতটা থেকে দশ মিনিটব্যাপী আতশবাজি চলবে। পৌনে আটটায় সনু নিগম, ৮টা ৩৫ মিনিটে লেজার বিম শো, ৮টা ৫৫ মিনিটে কৈলাশ খের, ৯টা ৩৫ মিনিটে ক্যাটরিনা কাইফ, ১০টায় সালমান খান, ১০টা ২০ মিনিটে সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে পারফর্ম করবেন।

এছাড়া এলইডি স্ক্রিনে মুজিব শতবার্ষিকীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে। এ সময় বঙ্গবন্ধুর ওপর নির্মিত কিছু শর্ট ফিল্ম দেখানো হবে।

সবকিছু ঠিক থাকলে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি একযোগে তিনটি চ্যানেলে উপভোগ করতে পারবেন দর্শকেরা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও নিউজ২৪।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status