ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
‘আমি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, খাইয়া ফালামু একেবারে’ ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 4:16 PM

‘আমি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, খাইয়া ফালামু একেবারে’ ভিডিও ভাইরাল

‘আমি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, খাইয়া ফালামু একেবারে’ ভিডিও ভাইরাল

আওয়ামী লীগের এক নেতা মুদি দোকানির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। সেই সাথে অশ্রাব্য ভাষায় গালাগালও করেছেন। শুধু তাই নয় তিনি আ.লীগের সাধারণ সম্পাদক না হয়েও প্রকাশ্যে নিজেকে সাধারণ সম্পাদক দাবি করেছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এম হুমায়ুন মাহমুদ নামে ওই আ.লীগ নেতা এ কাণ্ড ঘটিয়েছেন। আগামী ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এম হুমায়ুন মাহমুদ ওই সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য সচিব এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী।

ফেসবুকে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, আ.লীগ নেতা হুমায়ুন মাহমুদ ওই দোকানিকে চিৎকার করে বলছেন ‘ওই ব্যাটা আমাকে জয় বাংলা শিখাও?’। তখন ওই মুদি দোকানি বলেন, ‘আমি নড়িয়া থানা আওয়ামী লীগের সভাপতি।’

এ কথা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন এম হুমায়ুন মাহমুদ। ক্ষুব্ধ হয়ে ওই দোকানিকে গালাগাল শুরু করেন তিনি।

এম হুমায়ুন মাহমুদ বলতে থাকেন, ‘ওই তোর নড়িয়ার গুষ্টি কিলাই, আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খাইয়া ফালামু একেবারে, বাইরাইয়া এক্কেবারে সোজা কইরা দিমু।’

জানা গেছে, দোকানির সঙ্গে ওই আ.লীগ নেতার এমন আচরণের ঘটনাটি ঘটেছে রাজধানীর বাংলামোটরের ১ নম্বর ইস্কাটন গার্ডেন রোডের ‘মেসার্স বাবুল স্টোর’র সামনে। গাড়ি পার্কিং নিয়ে দোকানির সঙ্গে এই বাকবিতণ্ডায় লিপ্ত হন কুমিল্লার এই আ.লীগ নেতা। গত বৃহস্পতিবার দুপুরে মোস্তফা মাহবুব বাপ্পি নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। আর এরপরই ভিডিওটি ফেইসবুকে হু-হু করে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ওই নেতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না হয়েও নিজেকে মুদি দোকানির কাছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে প্রকাশ্যে দাবি করছেন। এদিকে এম হুমায়ূন মাহমুদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দেবিদ্বারের তৃণমূল নেতাকর্মীরা।

স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলেন, মুদি দোকানির সঙ্গে উত্তর জেলা আওয়ামী লীগের নেতা হুমায়ুন মাহমুদের এমন আচরণ দুঃখজনক। তার আচরণে আমরা সংগঠন থেকে হতাশ হয়েছি। দেশ ও দলের স্বার্থে হলেও তার এমন আচরণের পরিবর্তন আনা জরুরি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status