ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 10:40 AM

দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫

দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫

নারায়ণগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ অ শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই লঞ্চের এ সংঘর্ষ হয়। এঘটনায় নিখোঁজ রয়েছেন ১৫ জন। নিহত যাত্রীর নাম হুমায়ুন (৩৫)। তার বাড়ি শরিয়তপুর ভেদেরগঙ্জ।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক।

মোস্তাফিক জানান, আনুমানিকভাবে রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে কুয়াশা কেটে গেলে নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবে। ঘটনার পর দ্রুত দু’টি লঞ্চ গন্তব্যে চলে যাওয়ায় জব্দ করা যায়নি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status