ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে আগুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 10:37 AM

কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে আগুন

কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ২ টি তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ বলেন, ‘পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ফ্লোরে আগুন লেগেছে। মোবাইলে আমাদের এ আগুন লাগার খবর জানানো হয়। সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। কীভাবে এ আগুন লাগল তা এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে।’ তাৎক্ষণিক ভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান এ ফায়ার কর্মী।

তিনি বলেন, ‘শনিবার সরকারি ছুটি থাকায় আগুন লাগা ওই ভবনের ওই ফ্লোর দুটিতে মানুষের উপস্থিতি বলে ধারণা করছি।’ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ২৬ মিনিটের দিকে ভবনটির ওপর থেকে ধোঁয়া বের হতে দেখে। এরপর পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status