ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
বাগমারায় দীঘি ও পুকুরে বিষ প্রয়োগের মামলায় আটক ২
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 December, 2019, 10:30 PM
সর্বশেষ আপডেট: Friday, 6 December, 2019, 10:32 PM

বাগমারায় দীঘি ও পুকুরে বিষ প্রয়োগের মামলায় আটক ২

বাগমারায় দীঘি ও পুকুরে বিষ প্রয়োগের মামলায় আটক ২

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মকছেদ আলী সবসার দীঘি ও পুকুরে বিষ প্রয়োগের ঘটনার মামলায় দুই জনকে আটক করেছে বাগমারা থানা পুলিশ।

আকটকৃতরা হলো কনোপাড়া গ্রামের সজো আলীর ছেলে বাবু (৩৮) ও একই গ্রামে আলতাফ হোসেনের ছেলে আবজাল হোসেন (৪০)।

মামলা সূত্রে জানা যায় উপজেলার গোয়ালকান্দি ইউপির কনোপাড়া গ্রামের মকছেদ আলীর দীঘি ও পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় ১কোটি ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন এর মামলায় সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের নামে বাগমারা থানায় মামলা দয়ের করে।

ওই মামলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে বাগমারা থানা পুলিশ।

এ ব্যাপরে বাগমারা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান ৭জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ব্যক্তিদের নামে মকছেদ আলী মামলা দায়ের করেন। ওই মামলায় দুইজনকে আটক করা হয়েছে।বাঁকি আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় কনোপাড়া গ্রামের মকছেদ আলীর লীজকৃত সাবসার দীঘি ও পুকুরে বিষ প্রয়োগ করে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status