ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 10:40 AM

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব

প্রতিনিধি পরিষদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব দাখিল করবে বলে জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। ক্ষমতার অপব্যহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হচ্ছে।

শীর্ষ এই ডেমোক্রেট নেতা বলেন, আমাদের গণতন্ত্র ঝুঁকির মুখে রয়েছে। এ ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় রাখেননি প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ ডেমোক্রেটরা পাগল হয়ে গেছে। তারা তাকে অভিশংসন করতে চাইলে যেন দ্রুত সেই পদক্ষেপ নেন সেজন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ডেমোক্রেটদের অভিযোগ ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার ন্যান্সি পেলোসি বলেন, প্রেসিডেন্ট নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেওয়ার বিনিময়ে তিনি ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছেন এবং ওভাল অফিসে এ বিষয়ে বৈঠকও করেছেন।

তিনি আরও বলেন, এটা দুঃখজনক। কিন্তু আস্থা ও বিনয়ের সঙ্গে রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের প্রতি আনুগত্য ও যুক্তরাষ্ট্রের প্রতি গভীর ভালোবাসা নিয়ে আজ আমি প্রেসিডেন্টের অভিশংসনের বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য চেয়ারম্যানকে অনুরোধ করেছি।

চলতি বছরের শেষের দিকে প্রতিনিধি পরিষদে এ বিষয়ে ভোট গ্রহণ করা হবে। ২০২০ সালের জানুয়ারিতে সিনেটে এ বিষয়ে বিচার শুরু হবে। ন্যান্সি পেলোসি বলেন, আমি কাউকে ঘৃণা করি না। আমি সব সময় প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status