ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোনো চরিত্রকেই ছোট করে দেখিনা : জাবিনা তৌফা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 11:52 PM

কোনো চরিত্রকেই ছোট করে দেখিনা : জাবিনা তৌফা

কোনো চরিত্রকেই ছোট করে দেখিনা : জাবিনা তৌফা

জাবিনা তৌফা। ২০১০ সালে চাঁপাই নবাবগঞ্জ এর মেয়ে তৌফার 'রাজশাহীর সাংস্কৃতিক কেন্দ্রে শিশু মঞ্চ থিয়েটার'র দিয়েই অভিনয়ে হাতেখড়ি। ২০১৬'তে ঢাকায় এসে প্রথমে কিছু ফোটো সেশন এর কাজ করেন জাবিনা তৌফা । ২০১৬ তেই নজরুল কোরাঈশী পরিচালিত খণ্ড ‘ফালতু’-তে প্রথম টিভি পর্দার সামনে আসেন তৌফা। নাটকটি প্রচার হয় মাছরাঙা টেলিভিশনে । নাটকটিতে তিনি একজন অফিস স্টাফ এর চরিত্রে অভিনয় করেন। তারপর থেকে ধীরে ধীরে পথচলা শুরু হয়, দর্শক হৃদয় জয় করে এগিয়ে যেতে চান বহুদূর ।


এর পর নজরুল কোরাইশী পরিচালিত কিছু সরকারী উন্নায়ন মুলক টিভি স্পট, টিভিসি, ধাবাহিক ডকুমেন্ট্রি কাজ এর সুযোগ পান অভিনেত্রী তৌফা যা বিটিভি সহ ১৫ টি চ্যানেল প্রচার হয়েছিলো ।

যদিও কমল সরকার পরিচালিত ‘পাগলামি’ ও মুহাম্মদ জাকির খান পরিচালিত ‘স্বপ্নের মাঝে তুমি’ এই দুই ছবিতেই নায়িকা তকমাটি তার নামের আগে ইতিমধ্যেই লেগে গেছে! নায়িকা হিসাবেই বড় পর্দায় শুরু হোলো তার পথ চলা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর টিভি স্পট, আই ই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রযোজিত তথ্য মুলোক ধারাবাহিক নাটক ‘ভাবনাহীন সুখী জীবন’ কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন এই সম্ভাবনাময় অভিনেত্রী।

এরপর একে একে ছোট পর্দাই অভিনয় করেন পরিচালক জুয়েল শরিফের বিটিভিতে প্রচারিত নাটক ‘শুটিং’, রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘ভ্যালেনটাইন ডে’র বিশেষ নাটক তুমি ছাড়া ইম্পসিবল, জি এম সৈকত পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক লেডি গোয়েন্দা, একই পরিচালকের এটিএন বাংলা চ্যানেলের মেগা ধারাবাহিক নাটক ডিবি’তে অভিনয় করেন এই অভিনেত্রী ।

এখন বৈশাখী টেলিভিশনে সাজ্জাদুল হোসেন দুদুল পরিচালিত ধারাবাহিক নাটক ছায়াবিবি’র কেন্দ্রীয় প্রধান একটি চরিত্র ময়না’র চরিত্রে অভিনয় করছেন তিনি।

বড় পর্দায় নাম লেখানো অভিনয় শিল্পী জাবিনা তৌফা বলেন আমি কোনো চরিত্রকেই ছোট করে দেখিনা চরিত্রের গুরুত্ব আছে এমন সব ধরনের কাজেই আমি অভিনয় করতে আগ্রহী । নায়িকা নয় আমি চাই একজন সফল অভিনেত্রী হতে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status