ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সন্তান আইসিইউতে, দেশের জন্য থাইল্যান্ডে জিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 9:26 PM

সন্তান আইসিইউতে, দেশের জন্য থাইল্যান্ডে জিয়া

সন্তান আইসিইউতে, দেশের জন্য থাইল্যান্ডে জিয়া

জীবন মাঝে মাঝে বড় নির্মম হয়ে যায়। চাইলেও অনেক কিছু থেকেই নিজেকে দূরে রাখতে হয়। বাধ্য হয়ে পালন করতে হয় অর্পিত দায়িত্ব। আরচ্যারীর জাতীয় দলের সহকারী কোচ জিয়াউল হকের হয়েছে এমন অবস্থা। দেশের দায়িত্ব পালনে বিদেশে আছেন, তাই চাইলেও আইসিইউতে থাকা সদ্যজাত সন্তানকে দেখতে পারছেন না।

যে কারো জন্যই বাবা হওয়া অত্যন্ত আনন্দের। সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে দলের সঙ্গে ব্যাংকক গেছেন তিনি। সেখানে যাওয়ার পরদিনই জানতে পারেন পৃথিবীতে এসেছে তার দ্বিতীয় সন্তান। তবে মাত্র সাড়ে আট মাসে, প্রি-ম্যাচিউরড অবস্থায়।

পরিপূর্ণ সুস্থ না হওয়ায় বাচ্চাটিকে রাখা হয়েছে একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে। সন্তান পরের কথা, জীবনের সবচাইতে জটিল পরিস্থিতিতে যখন একজন স্ত্রীর পাশে প্রয়োজন তার স্বামীকে, তখন জিয়া কষ্ট চেপে দায়িত্ব পালন করছেন দেশের জন্য। বাংলাদেশের আর্চারদের এক একটা রাউন্ড শেষ হতে না হতেই উদ্বিগ্ন জিয়া ফোন করেছেন দেশে। খোঁজ খবর নিয়েছেন স্ত্রী ও সদ্যজাত সন্তানের।

এ বিষয়ে দেশের এক গণমাধ্যমকে জিয়া বলেন, ম্যাচ চলাকালীন আমি যোগাযোগ করতে পারিনি। মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। কারো সঙ্গে শেয়ারও করতে পারিনি, কাউকে বুঝাতেও পারিনি। আমার প্রথম বাচ্চা যখন হয় তখন আমি খেলা সংক্রান্ত কারণেই দেশের বাইরে ছিলাম। দ্বিতীয় বাচ্চাটার সময়ও থাকতে পারলাম না।

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের মিডিয়া, প্রকাশনা ও জনসংযোগ কমিটির আহবায়ক রফিকুল ইসলাম টিপু ডেইলি বাংলাদেশকে বলেন,  আজ (বৃহস্পতিবার) রাত ১২.৫০ মিনিটে আরচ্যারী দলের সঙ্গে দেশে ফিরবেন জিয়াউল হক জিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status