ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টঙ্গীর পর এবার আগুন ঢাকা ইপিজেডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 8:42 PM

টঙ্গীর পর এবার আগুন ঢাকা ইপিজেডে

টঙ্গীর পর এবার আগুন ঢাকা ইপিজেডে

এবার আগুন লাগলো ঢাকা ইপিজেডের একটি পোশাক কারখানায়। এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আনুমানিক বিকেল সাড়ে চারটায় এ আগুন লাগে। এর আগে, বিকেল পৌনে চারটার আগুন লাগে টঙ্গীর মুদাফা এলাকায়। এখানের আগুনের পরিস্থিতি ভয়াবহ, কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এই দুই ঘটনার কোনোটিতেই এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রোমেল বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস থেকে তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আশপাশে থাকা আরও কয়েকটা স্টেশনকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে বলা হয়, টঙ্গীর আগুনটি অনেক বড়। হতাহতের খবর আমরা এখনো পাই নি, ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status