ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মুদি দোকানের নিচে গুপ্তধন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 4:59 PM

মুদি দোকানের নিচে গুপ্তধন!

মুদি দোকানের নিচে গুপ্তধন!

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর সকাল বাজারে এক মুদি দোকানের নিচে মিলেছে গুপ্তধন। মৃদুল নামের এক মুদি দোকানির দোকানের মাচার নিচ থেকে পাঁচ বস্তা পয়সা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বাজারের অন্যান্য দোকানীদের সাথে কথা বলে জানা যায়, ওই দোকানির বাড়ি হরিনাথপুর সাহা পাড়ায়। সকালে তার দোকানে খরিদদারের বসার মাচাটি ভেঙ্গে যায়। পরে নতুন মাচা তৈরির জন্য মাটি খুঁড়তে গেলেই পাওয়া যায় পয়সার খনি। একটি, দুটি নয় বেরিয়ে আসে ১, ২ ও ৫ টাকার পাঁচ বস্তা পয়সা। পরে ওই মুদি দোকানি ভ্যানে করে পয়সাগুলো নিজ বাড়িতে নিয়ে যায়।

দোকানি মৃদুল বলেন, দীর্ঘ দিন দোকানদারি করতে গিয়ে নিচে পয়সা পরে পরে এতোগুলো পয়সা জমে গেছে। অপরদিকে স্থানীয়রা বলছেন, এতো টাকা জমলো কীভাবে খতিয়ে দেখা দরকার। কাজিপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমানের সাথে ফোনে কথা বললে জানা যায়, এখন পর্যন্ত তাদের কাছে কোনো তথ্য আসেনি। তবে খবর নিয়ে ঘটনা তদন্ত করতে হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সূত্র: মানবজমিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status