ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
হাসপাতালে স্বর্ণজয়ী প্রিয়া, দেশবাসীর দোয়া চেয়েছেন কোচ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 3:18 PM

হাসপাতালে স্বর্ণজয়ী প্রিয়া, দেশবাসীর দোয়া চেয়েছেন কোচ

হাসপাতালে স্বর্ণজয়ী প্রিয়া, দেশবাসীর দোয়া চেয়েছেন কোচ

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এস এ গেমসে মেয়েদের কুমি অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন মারজানা আক্তার প্রিয়া। তিনিই এখন গুরুতর অসুস্থ, আছেন হাসপাতালের বেডে। এমন তথ্য নিশ্চিত করে প্রিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার কোচ জসিম উদ্দিন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দলগত কুমির সেমিফাইনাল লড়াইয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলে ছিলেন হুমায়রা আক্তার অন্তরা, মারজানা আক্তার প্রিয়া, ও মাউনজেরা বন্যা। প্রথম ম্যাটে নামেন বন্যা। তিনি আহত হয়েও ৮-৪ ব্যবধানে জিতে ম্যাট ছাড়েন।

দ্বিতীয় ম্যাটে নামেন প্রিয়া। শুরুতেই শ্রীলঙ্কার বান্দারা তার পেটে আঘাত করেন। তাতে শুরুতেই চিকিৎসা নিতে হয়। এরপর বান্দারা তার মুখে আঘাত করে। ঠোঁট ফেটে রক্ত বেরোয়। তবু আশা ছাড়েননি। লড়াই চালিয়ে যান তিনি।

কিন্তু একপর্যায়ে ঠিকই জ্ঞান হারান। ভেন্যুতে উপস্থিত ডাক্তাররা নানা চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে ব্যর্থ হওয়ায় অ্যাম্বুলেন্সে পাশের হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status