ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
চলন্ত বাসে শিশুর চিৎকার, দৌঁড়ে অপহরণকারীকে ধরলেন পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 12:58 PM

চলন্ত বাসে শিশুর চিৎকার, দৌঁড়ে অপহরণকারীকে ধরলেন পুলিশ

চলন্ত বাসে শিশুর চিৎকার, দৌঁড়ে অপহরণকারীকে ধরলেন পুলিশ

রাজধানীতে ট্রাফিক পুলিশের বুদ্ধিমত্তায় অপহরণের হাত থেকে রক্ষা পেল এক শিশু। ঘটনাটি ঘটে সোমবার সেমাবার (২ ডিসেম্বর) রাতে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের (কোতোয়ালি ট্রাফিক জোন) টিআই (ট্রাফিক পরিদর্শক) মো. রফিকুল ইসলাম প্রতিদিনের মতো গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি এক মহিলার চিৎকার শুনতে পান। তিনি আশপাশ এলাকায় শিশুটিকে খুঁজছিলেন। এসময় তিনি দেখতে পান এক শিশুসহ একজন ব্যক্তি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছেন। তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় দেলোয়ারকে (২৮) গ্রেফতার করেন। পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, আকাশ (৭) নামের ওই শিশুটি তার মায়ের সঙ্গে বংশাল মোড়ে বাজার করতে এসেছিল। আকাশ ঠিকমতো কথা বলতে পারে না। অপহরণকারী দেলোয়ার কৌশলে সেখান থেকে তাকে নিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। পরবর্তীতে ট্রাফিক পুলিশ কর্মকর্তা আকাশকে তার মায়ের কাছে বুঝিয়ে দেন এবং গ্রেফতার দেলোয়ারকে বংশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বংশাল থা'নার উপপরিদর্শক প্রতাপ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের এখানে দেলোয়ার নামে একজনকে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৫ রফিকুল ইসলাম একটি অপহরণকারী দলকে আটক করে খবরের শিরোনাম হন। রফিকুল তখন বাসাবো এলাকায় ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ট্রাফিক বিভাগে বরাবরই সাহসী হিসেবে পরিচিত। কেননা ২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় বিষ্ফোরণ ঘটানোর পূর্ব মুহূর্তে এক বোমা নিক্ষেপকারীকে আটক করেন। এ বিষয়ে সে সময় খিলগাঁও থানায় মামলা হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status