ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নিরাপদ শহর চাই(নিশচা)'র কেন্দ্রীয় উপ-ছাত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন মডেল নয়ন আহম্মেদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 12:33 PM

নিরাপদ শহর চাই(নিশচা)'র কেন্দ্রীয় উপ-ছাত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন মডেল নয়ন আহম্মেদ

নিরাপদ শহর চাই(নিশচা)'র কেন্দ্রীয় উপ-ছাত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন মডেল নয়ন আহম্মেদ

রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সুপার স্টারে 'নিরাপদ শহর চাই ' নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মডেল ও সময় এক্সপ্রেস নিউজের বিনোদন প্রতিবেদক   নয়ন আহম্মেদকে উপ-ছাত্র বিষয়ক সম্পাদক  হিসাবে নির্বাচিত করা হয়। তাছাড়া সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক নাঈম সজলকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও  ডাঃ হোসাইন ইকবালকে উপ - স্বাস্থ বিষয়ক সম্পাদক  করা হয়েছে।

উক্ত বিশেষ কার্যনির্বাহী সভায় উপস্থিত ছিলেন 'নিরাপদ শহর চাই 'এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন , সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শোভন,ভাইস-চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকি,অর্থবিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান সোহাগ ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লরেন্স শীতল,  কালচারাল বিষয়ক সম্পাদক মাযহারুল ইসলাম নীরব সহ অন্যান্যরা।

এ সময় 'নিরাপদ শহর চাই’ এর চেয়ারম্যান বলেন, নিরাপদ আধুনিক শহর বিনির্মাণে ও জননিরাপত্তা সুরক্ষায় নিবিরভাবে কাজ করার লক্ষ্যে‘নিরাপদ শহর চাই’(নিশচা) নিরলস ভাবে কাজ করছে। যে শহরে থাকবে না কোন মাদকের ছোবল, নিরাপদে যাতায়াত করবে নারীরা, থাকবে পরিকল্পিত আধুনিক নগরায়ণ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, উন্নত পরিবহন ব্যবস্থা, থাকবে সব মানুষের মানবিক আচরণ, সন্ত্রাস ও জঙ্গি মুক্ত শান্তির শহরে বসবাস করবে প্রতিটি মানুষ। এছাড়াও বিভিন্ন দাবি আদায়ে কাজ করবে এই সংগঠন’।


তিনি আরোও বলেন,‘আধুনিক শহরে নিরাপদে বাচঁতে চাই’ এই স্লোগানের মাধ্যমে সরকারের নগরপিতা ও সর্বসাধরণের সহযোগীতায় আমরা নিরাপদ আধুনিক শহর বিনির্মাণের লক্ষ্যে ও জননিরাপত্তা সুরক্ষায় নিবিরভাবে,দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাব’।

সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শোভন বলেন, 'আমরা নিরাপদ শহর প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাব। আমরা আশা করি দেশের তরুণ সমাজ আমাদের সঙ্গে যুক্ত হবে। শহরকে বসবাস যোগ্য শান্তির শহর তৈরি করতে দেশের সকল নাগরিককে আহ্বান করছি এবং দেশের সব শ্রেণী-পেশার মানুষ সাহায্য করলে আমরা সবাইকে নিরাপদ শহর উপহার দিতে পারবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status